চট্টগ্রামে একুশে বই মেলায় ক্ষুদে শিক্ষার্থীদের নৃত্যানুষ্ঠান
জে জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামে একুশের বই মেলায় ওটিডিএমসির ক্ষুদে শিক্ষার্থীদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান। চট্টগ্রামে রবিবার শুরু হয়েছে অমর একুশে বইমেলা।
এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে বিকেলে মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।
রাজধানীর পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বইমেলা, যা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। প্রথম দিনে লেখক, পাঠকসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।
করোনা মহামারীর কারণে গত বছর বইমেলা হতে না পারায় এবারের মেলা বেশ জমজমাট রূপ ধারণ করবে বলে আশা করছেন প্রকাশকরা,এছাড়াও চট্টগ্রাম এর স্বনামধন্য নৃত্য প্রতিষ্ঠান "ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম"-এর এক ঝাঁক ক্ষুদে নৃত্যশিল্পীরা মঞ্চে নূপুরের ঝংকার তোলেন।নৃত্য পরিচালনা করেন প্রমা অবন্তী।
সহযোগী নৃত্য পরিচালনায় ছিলেন-তূষি ভট্টাচার্য ও নিবিড় দাশ গুপ্তা। সহকারী নৃত্য পরিচালনায় ছিলেন অর্জিতা সেন চৌধুরী ও সাথী বিশ্বাস। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন বৈশাখী বড়ুয়া।
(জেজে/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২২)
