জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : “মুজিব বর্ষে বিআরডিবি’র অঙ্গীকার স্বনির্ভর সমৃদ্ধ পল্লী গড়ার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর ৩৪তম বর্ষিক সাধারণ সভা রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর সভাপতি এডভোকেট সাজ্জাদুল হক সাজ্জাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবি ময়মনসিংহ জেলার উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম-সাধারন সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক চয়ন কুমার সরকার,ধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বিপ্লব প্রমূখ। এ ছাড়াও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সর্বস্তরের সদস্যগণ উপস্তিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর মহাসচিব এস এম আনোয়ার হোসেন।
সভায় বক্তাগণ বক্তব্যে বলেন, সমবায়ের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে বিনামূল্যে ডিপ মেশিনসহ সার, বীজ প্রদান করতেন। আর্থ-সামাজিক ভাবে মানুষকে কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যেই বিআরডিবি প্রতিষ্ঠা করা হয়। সেই হিসেবে হালুয়াঘাটে বিআরডিবির প্রায় তিনশত সমিতি রয়েছে। এই সমিতির মাধ্যমে মানুষের আমুল পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২২)