ফরিদপুরে মাসিক জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে রবিবার সকাল সাড়ে ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক রায় এর সভাপতিত্বে মাসিক জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে জেলা স্থানীয় সরকার শাখার উপ পরিচালক আসলাম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাষ্টার এবং জেলাধীন সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য।
উক্ত সম্মেলনে ফরিদপুর জেলার রাজস্ব সংশ্লিষ্ট আলোচনা হয়েছে।জেলা ভিত্তিক রাজস্ব সংক্রান্ত বিষয় নিয়ে প্রতি মাসেই এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২২)
