আরিফের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতা ও হুমকির অভিযোগ
দিলিপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন এর দুর্জ্জন খাঁর ডাঙ্গী গ্রামের এনায়েত হোসেন খানের পুত্র এমএ মুঈদ হোসেন আরিফ এর বিরুদ্ধে হলুদ সাংবাদিতাসহ বিভিন্ন অভিযোগ এনে প্রশাসনে লিখিত অভিযোগসহ থানায় জিডি করেছেন ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর সভাপতি ও দৈনিক উৎসব চিত্রের নির্বাহী সম্পাদক শেখ ফয়েজ আহমেদ।
অভিযোগে প্রকাশ, উক্ত কথিত সাংবাদিক সাংবাদিকতার হুমকি দিয়ে অবৈধ সুবিধা হাসিল করতে না পারায়, ঈর্ষা ও ক্রোধ এর বশবর্তী হইয়া দীর্ঘদিন যাবৎ সমবায় আন্দোলন এর কাজে নানাবিধ বাঁধা ও বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও কুরুচি পূর্ণ্য বিভ্রান্তিমুলক তথ্য প্রচার করাসহ মোবাইলে ব্যক্তিগত ছবি ও তথ্য ধারণ করিয়া ডিজিটাল মাধ্যমে গোপনে ছড়াইতেছেন এবং প্রকাশ্যে ছাড়িয়া দিবেন মর্মে হুমকি দিয়ে আসছেন। বিভিন্ন সময়ে অশোভন ও অসৌজন্য মুলক ব্যবহার করে থাকেন। গত ৬ ফেব্রুয়ারী ফরিদপুর শহরে দৈনিক উৎসব চিত্র/সাপ্তাহিক বাংলা সংবাদ কার্যালয়, কোর্ট কম্পাউন্ড, ফরিদপুর এর সামনে এমএ মুঈদ হোসেন আরিফ তাকে নিজে বা অজ্ঞাত চিহিৃত লোকজনের মাধ্যমে খুন করার হুমকি দেন মর্মে অভিযোগে প্রকাশ।
অভিযোগে শেখ ফয়েজ আহমেদ উল্লেখ করেছেন ,তাঁর একটি চেক ডিজওনার মামলার বিবাদী ও কয়েকজন ঋণ খেলাপী সংশ্লিষ্ট ব্যক্তিদের ষড়যন্ত্রের সাথে তিনি যুক্ত রয়েছেন। এ বিষয়ে কোতয়ালী থানার জিডি নং ১৩৬৯ ।
উল্লেখ্য, দৈনিক উৎসব চিত্রের নির্বাহী সম্পাদক ও দৈনিক আমাদের বাংলার ফরিদপুর প্রতিনিধি শেখ ফয়েজ আহমেদ বর্তমানে ফরিদপুর প্রেস ক্লাব এর সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ইতিপূর্বেও তিন বার সহ-সভাপতি নির্বাচিত হন।
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২২)
