রাজারহাটে জাতীয় ভোটার দিবস পালিত
রাজারহাট প্রতিনিধি : "মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার" প্রতিপাদ্যে কুড়িগ্রামের রাজারহাটে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপত্বিতে এবং উপজেলা সমবায় অফিসার মোঃ শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস প্রামানিক, চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম ও প্রভাষক মোহাম্মদ আলী মন্ডল (এটম) প্রমূখ। পরে উপজেলা নির্বাহী অফিসার সাত ইউনিয়নের ১০ জন ভোটারের মাঝে স্মার্টকার্ড বিতরণ করেন।
(পিএস/এসপি/মার্চ ০২, ২০২২)
