ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সময়ের আলো প্রতিষ্ঠার ৩ বছর উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাব আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাদী। সময়ের আলোর উপজেলা প্রতিনিধি নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার।

আলোচনা সভায় বক্তরা সময়ের আলোর অগ্রযাত্রায় পাশে থাকা এবং পত্রিকাটির সংবাদের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অল্প সময়ের মাঝে পাঠকের হৃদয়ে স্থান করে নেওয়া এবং প্রকাশের মান বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলবে বলেও আশা প্রকাশ করেন অতিথিরা।

(এন/এসপি/মার্চ ০২, ২০২২)