চট্টগ্রাম প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কর্ণফুলী এ জে চৌধুরী কলেজে বিভিন্ন বিভাগে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টশন  ক্লাস (বুধবার) অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শাহিনা সুলতানা।

কলেজের অধ্যক্ষ জসীম উদ্দিনের সভাপতিত্বে ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যাপক মো.শফিকুর রশিদের ও অধ্যাপক শামীম আক্তার চৌধুরীর যৌথ সঞ্চলনায় এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষা উপ কমিটির আহবায়ক মো. নজরুল ইসলাম চৌধুরী, অর্থ কমিটির আহবায়ক মো. ফোরকান উদ্দিন, গভর্নিং বডির সদস্য জনাব সৈয়দ জালাল আহমদ রুম্মান, মো. জাফর ইকবাল,মো. ইলিয়াছ, শিক্ষক প্রতিনিধি, নাজমা বেগম, নাজনীন সুলতানা, ভর্তি কমিটির আহবায়ক ইন্দ্রজিত কর, শিক্ষক পরিষদের সম্পাদক এইচএম আবু ওবাইদা।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা।

ওরিয়েন্টশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিংবডির সভাপতি শাহিনা সুলতানা বলেন, উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা একদিন মানবসম্পদে পরিণত হবে। তাঁরাই দেশ এবং সমাজকে সামনের দিকে এগিয়ে নেবে। শিক্ষার্থীদের অর্জনকে ধরে রাখতে শৃঙ্খলার কোন বিকল্প নেই।'

বক্তব্যে তিনি নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। উৎসবমুখর পদচারণার মধ্য দিয়ে নবগত শিক্ষার্থীরা কর্ণফুলী এ জে চৌধুরী কলেজকে শ্রেষ্ঠ কলেজে পরিণত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

(জেজে/এএস/মার্চ ০৩, ২০২২)