৬ মাস ধরে নিখোঁজ বালকের সন্ধান চায় পুলিশ
জে. জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকা থেকে ১৪ বছরের এক বালক নিখোঁজের ঘটনা ঘটেছে। গত ৬ মাস যাবত নিখোঁজ মেহেদেী হাসানের কোন সন্ধান মিলেনি। এ অভিযোগে নিখোঁজের মা ইয়াসমিন আক্তার বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি নিঁখোজ ডায়েরি (জিডি) করেছেন।
৩০ আগস্ট করা উক্ত জিডি নং-১২৬৪। জিডি সূত্রে জানা যায়, গত বছরের ২৮ আগস্ট দিবাগত রাত সাড়ে ১১টায় ছেলেটি ওশান সিকিউরিটি কোম্পানি হতে কাজ শেষে কাটগড় ফেরার পথে নিঁখোজ হন।
এ সময় তার পরনে ছিল ফুল প্যান্ট ও কালো হাফ শার্ট। ছেলেটির গায়ের রঙ ছিলো ফর্সা। মুখমন্ডল গোলাকার। উচ্চতা অনুমান ৪ ফুট।
এখনো অবধি ছেলেটির কোন সন্ধান পাওয়া যায় নি। এ বিষয়ে পতেঙ্গা থানার এসআই মো. নাছির উদ্দিন ছেলেটির সন্ধান চেয়েছেন। নিখোঁজ ছেলের বাবা মোহাম্মদ ফারুক বলেন, ‘নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে এলাকায় মাইকিং করাও হয়েছে। থানায় জিডি করা হয়েছে। কিন্তু সন্ধান পাইনি।’
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।’
(জেজে/এএস/মার্চ ০৪, ২০২২)
