ঈশ্বরগঞ্জে বার্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালিত
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিনের সসভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।
এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির মিয়া, প্রেসক্লাব আহবায়ক আবুল কালাম আজাদ, দূর্নীতি প্রতিরোধ কমিটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মায়া রানী সরকার, তথ্যসেবা কর্মকর্তা শাহানাজ পারভিন, পল্লী সমাজের সভা প্রধান লাইলি আক্তার প্রমুখ।
(এন/এসপি/মার্চ ০৮, ২০২২)
