দিলীপ চন্দ, ফরিদপুর : সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর শহরের কোর্ট চত্ত্বরে জেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক এ্যাড.মামুনুর রশীদ মামুন এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা, বোয়ালমারী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ সিরাজ, সদস্য এ্যাড. গোলাম ভুইয়া রতন,তাঁতী দলের আহ্বায়ক সৈয়দ রকি, সাবেক জেলা বিএনপির সদস্য এ্যাড.রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিবুল হাসান কায়েস প্রমুখ।

এ সময় বক্তারা বর্তমান সরকার ভোটারবিহীন সরকার বলে আখ্যা দেয়। তারা বলেন এ-ই সরকারের পতন না হওয়া পর্যন্ত কোন কিছুর দাম আর কমবে না। তাই যতদ্রুত সম্ভব সাধারণ জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে সরকারের পতন ঘটাতে হবে। তারা আগামী দিনে লড়াই-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

(ওএস/এসপি/মার্চ ১০, ২০২২)