কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আজ বৃহস্পতিবার আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে দশটায় উপজেলা চত্বরে ফটোসেশান শেষে আলোচনা সভা ও পরে প্রতীকী ঘরে আগুন প্রজ্বলন নেভানো হয়।

উপজেলা প্রশাসন মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দীন আহমেদ, ফায়ারসার্ভিস স্টেশান অফিসার আব্দুস সাত্তার মোল্যা প্রমুখ।

(কেএফ/এসপি/মার্চ ১০, ২০২২)