ফরিদপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
দিলীপ চন্দ, ফরিদপুর : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর জেলা মহানগর শাখা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বিকেল চারটা থেকে ফরিদপুর প্রেস ক্লাব চত্ত্বরে এ কর্মসূচি পালন করে তারা। জেলা বিএনপি যুবদলের মহানগর শাখার সভাপতি বেনজীর আহম্মেদ তাবরীজের সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী আকবর (চুন্নু) সহ-সভাপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও দলনেতা, যুবদল খুলনা বিভাগ, প্রধান বক্তা মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, সহ-সভাপতি, যুবদল ফরিদপুর বিভাগ, বিশেষ বক্তা এমএম ইউসুফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি, যুবদল ফরিদপুর মহানগর, বিশেষ বক্তা দিদারুল মাহমুদ খাঁন (টিটু) যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল ফরিদপুর মহানগর, বিশেষ বক্তা বিএম নাহিদুল ইসলাম (নাহিদ) সাংগঠনিক সম্পাদক, যুবদল ফরিদপুর মহানগর, সঞ্চালনায় ছিলেন-আলী রেজওয়ান বিশ্বাস (তরুন) সাধারণ সম্পাদক, যুবদল ফরিদপুর মহানগর প্রমূখ।
এ সময় বক্তারা বলেন আজকের এ আন্দোলন ভোটচোর সরকারের বিরুদ্ধে আন্দোলন ৷ ফরিদপুরে যুবদলের পূন্ঞাঙ্গ কমিটি দাবি করেন যুবদল নেতৃবৃন্দগণ৷সমস্ত পন্য আজ সাধারন জনগনের ক্রয়সীমার নাগালের বাহিরে চলে গেছে৷খালেদা জিয়ার মুক্তির দাবি জানান এবং আরো বলেন শেখ হাসিনা আপনি জানেন যদি আপনার ক্ষমতা চলে যায় তাহলে আপনার অস্তিত্ব থাকবে না, তাই জাতীয়তাবাদী যুবদল সকল জনসাধারনকে নিয়ে রাজপথে নেমে আন্দোলন করে সরকার পতনের আহ্বান জানান৷
(ডিসি/এসপি/মার্চ ১০, ২০২২)
