দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও কানাইপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রইচ উদ্দিন লস্কর (৭৫) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৩ মেয়ে অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রইচ উদ্দিন লস্করের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি কানাইপুরের শিশু বিদ্যালয় কিশলয় বিদ্যানিকেতন ও বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।

রইচ উদ্দিন লস্করের কনিষ্ঠ পুত্র ডাঃ ইমরান জানান, আব্বার জানাযা নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০টায় বসুনরসিংহদিয়ার পুরাতন বাড়ি সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং মসজিদ সংলগ্ন গোরস্তানে দাফন করা হবে।

রইচ উদ্দিন লস্করের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলার প্রবীন আওয়ামীলীগ নেতা বিপুল ঘোষ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী মিনু, সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাই, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।

(ডিসি/এসপি/মার্চ ১১, ২০২২)