বোয়ালমারী উপজেলা আ.লীগের সাথে ফরিদপুর জেলা আ.লীগের মতবিনিময়
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুর জেলা সম্মেলনকে সামনে রেখে বোয়ালমারী বিলাসী শপিং কমপ্লেক্সে আজ বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ফরিদপুর জেলা আওয়ামীলীগ এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামিলীগের বিপ্লবী সভাপতি এম,এম,মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগ সভাপতি এ্যাড. সুবল সাহা। বিশেষ অতিথি সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শামীম হক, এ্যাড. খসরুজ্জামান দুলু, আইভি মাসুদ, জিয়াউল হাসান মিঠু প্রমুখ।
(কেএফ/এসপি/মার্চ ১২, ২০২২)
