চট্টগ্রামে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা
জে.জাহেদ, চট্টগ্রাম : মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে চারটায় সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এরপর বিকেল পাঁচটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ৯টা পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা এবং ‘বঙ্গবন্ধু, মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
২৩ মার্চ সমাপনী দিন বিকেল পাঁচটায় আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ক্যাটাগরিভিত্তিক বিজয়ী স্টল ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে চারটায় সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হবে। নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এ মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত।
(জেজে/এসপি/মার্চ ১৭, ২০২২)
