হল্যান্ড চিল্ড্রেন হাউস ও শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স বঙ্গবন্ধুর জন্মদিন পালন
দিলীপ চন্দ, ফরিদপুর : শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে হল্যান্ড চিলড্রেন হাউজে এতিমদের নিয়ে কেক কেটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, এরপর তিনি শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স এ কেক কাটেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার ,পৌর মেয়র অমিতাভ বোস, আলী আজগর মালিক সহ যুবলীগ, শ্রমিক লীগ, শহর আওয়ামী লীগ,ও মহিলা লীগের নেতৃবৃন্দ।
এরপর দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।
(ডিসি/এসপি/মার্চ ১৮, ২০২২)
