স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির ক্রিকেট দলকে হারানোয় তামিম-সাকিবদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার স্বাগতিকদের ৩৮ রানে হারিয়েছে তামিম ইকবাল নেতৃত্বাধীন টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশের মাটিতে ওয়ানডেতে এবারই প্রথম হারালো বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, স্মরণীয় এই জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়সহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খেলোয়াড়দের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

টস : দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ : ৩১৪/৭, ৫০ ওভার (সাকিব আল হাসান ৭৭, লিটন দাস ৫০, ইয়াসির আলি রাব্বি ৫০, তামিম ইকবাল ৪১, মাহমুদউল্লাহ ২৫, মিরাজ ১৯*; মার্কো জানসেন ২/৫৭, কেশভ মাহারাজ ২/৫৬, রাবাদা ১/৫৭)।

দক্ষিণ আফ্রিকা : ২৭৬/১০, ৪৮.৫ ওভার (রাশি ফন ডার ডুসেন ৮৬, ডেভিড মিলার ৭৯, টেম্বা বাভুমা ৩১, কাইল ভেরাইনি ২১, কেশভ মারাহাজ ২৩, লুঙ্গি এনগিদি ১৫*; মেহেদী হাসান মিরাজ ৪/৬১, তাসকিন আহমেদ ৩/৩৬, শরিফুল ২/৪৭, মাহমুদউল্লাহ ১/২৪)।

ফল : বাংলাদেশ ৩৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।

(ওএস/এএস/মার্চ ১৯, ২০২২)