দিলীপ চন্দ, ফরিদপুর : ফাল্গুন মাসের পূর্ণিমা শুরু হবার পর, ভদ্রাকাল শেষ হলে, ন্যাড়া পোড়া/হোলিতা দহন হয়। ন্যাড়া পোড়ার/হোলিতা দহন এর পরেই দোল উৎসব শুরু হয়। আজ আমাদের ন্যাড়া পোড়া/হোলিতা দহন, আমাদের দোল’।

১৭ মার্চ দুপুরবেলায় ১ টা ২৯ মিনিটে শুরু হবে ফাল্গুন পূর্ণিমার তিথি। পূর্ণিমার তিথি থাকবে ১৮ মার্চ ১২ টা ৫২ মিনিট পর্যন্ত।

এদিকে ভদ্রাকাল শুরু হবে ১৭ মার্চ দুপুর ১ টা ২০ শেষ হবে রাত ১২ টা ৫৭ মিনিটে । বাংলাদেশের আর ইন্ডিয়ার হিন্দু বা বাঙালি ক্যালেন্ডার এক নয়। বাংলাদেশের সরকার আইন করে ১৫ ই এপ্রিল কে পহেলা বৈশাখ হিসাবে নির্ধারিত করেছে। প্রতি ১ বছর পর পর ২ বাংলায় একই দিনে সব হিন্দু ধর্মের উৎসব এর দিন পরে।

উৎসব উপলক্ষে ফরিদপুর শ্রীঙ্গনে দোল উৎসব পালন করা হচ্ছে। শুক্রবার তাই হাজার মানুষের ঢল নেমেছে শ্রী অঙ্গন শ্রীধামে। বিভিন্ন রঙে রাঙ্গিয়ে মানুষ রঙ্গিন হয়ে উঠেছে। স্বতঃস্ফূর্ত আনন্দের মধ্য দিয়ে এই হিন্দু ধর্মীয় দোল উৎসব পালন করা হচ্ছে।

(ডিসি/এএস/মার্চ ১৯, ২০২২)