ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে টিসিবির উপকার ভোগীদের মাঝে পণ্য বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

রবিবার ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ মাঠে টিসিবি’র পণ্য বিতরণ কাজের উদ্ধোধন করে জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক আয়শা হক, ইউএনও হাফিজা জেসমিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ওসি আব্দুল কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ।

ইউএনও হাফিজা জেসমিন জানান, আজ (রবিবার) পৌরসভা এলাকার ২ হাজার ২১৫ উপকারভোগীদের মাঝে ৩টি কেন্দ্রে টিসিবি’র পন্য বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ১২ জন ডিলারের মাধ্যামে ৩৬ টি কেন্দ্রে পণ্য বিক্রি করা হবে আগামী ৩১শে মার্চ পর্যন্ত।

(এন/এসপি/মার্চ ২০, ২০২২)