ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা চেয়ারম্যানের আর্থিক সহায়তা
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আগুনে পুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
শনিবার (১৯ মার্চ) বিকালে তিনি ব্যক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমন, আঠারোবাড়ি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান স্বপন প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলার আঠারেবাড়ি ইউনিয়নের রায়ের বাজারের চুড়ি মহালে শর্টসার্কিট থেকে লাগা আগুনে ২৪টি দোকান পুড়ে যায়।
(এন/এসপি/মার্চ ২০, ২০২২)
