দিলীপ চন্দ, ফরিদপুর : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডিগ্রিরচর আওয়ামী লীগ ও ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদ ও স্থানীয় ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার রাতে সিএন্ডবি ঘাটে আইনুদ্দিন মাতব্বর ডাংগি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়।

ডিগ্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিগ্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আবু মিয়া, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামান মন্ডল, , নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জেল হোসেন, ডিগ্রিরচর ইউপি সদস্য জামিল মণ্ডল, আওয়ামী লীগ নেতা মনতাজ বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আর শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেন।

(ডিসি/এসপি/মার্চ ২৭, ২০২২)