দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন লেখাপড়ার পাশাপাশি সুস্থধারা সংস্কৃতিচর্চা প্রয়োজন। যারা সুস্থ ধারার ও সংস্কৃতি চর্চা করে তার অনেক দিক থেকেই থাকে।

আজ রবিবার সকালে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রশেখর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, রাশিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা বিদ্যালয় দিবা শাখার সরকারি প্রধান শিক্ষিকা রেহেনা জামান।

এরপরে প্রধান অতিথি একজন পুরস্কার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় শিক্ষিকা রিতা পোদ্দার ও নাহিদা হোসেন। এর আগে প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

(ডিসি/এসপি/মার্চ ২৭, ২০২২)