ফরিদপুরে হরতাল সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শহরস্থ জনতার মোড় হতে প্রেসক্লাব পর্যন্ত কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালাম এর সভাপতিত্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য বিভিন্ন স্লোগান প্রদান করেন।
(ডিসি/এসপি/মার্চ ২৮, ২০২২)
