বঙ্গবীর কাদের সিদ্দিকীর অস্ত্রোপচার বুধবার
স্টাফ রিপোর্টার : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের গল-ব্লাডারের পাথর অপসারণের লক্ষ্যে বুধবার সকালে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সূত্রে জানা গেছে বুধবার (৩০ মার্চ) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সার্জারি বিভাগের অধ্যাপক ডা. তৌহিদুল আলম ও অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরীকে বঙ্গবীরের সার্জারি করার দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২৪ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত হাসপাতালের অফিস আদেশ অনুযায়ী কাদের সিদ্দিকীর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ, অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন ও অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ড ২৭ মার্চ সভায় মিলিত হয়ে বুধবার সকালে বঙ্গবীরের অস্ত্রোপচারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
এর আগে ২০ মার্চ পেটে ব্যথা নিয়ে কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগে ভর্তি হন। গত বছরের সেপ্টেম্বরে একই হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পর গল-ব্লাডারে পাথর ধরা পরে। কিন্তু করোনা সনাক্ত হওয়ায় তখন তার অপারেশন করা সম্ভব হয় নি। আশু সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান ইকবাল সিদ্দিকী।
(ওএস/এসপি/মার্চ ২৯, ২০২২)
