দীপক চন্দ্র পাল, ধামরাই : ‘দেশটা কাহারোও ভাষণে স্বাধীন হয় নাই, দেশ স্বাধীন হয়েছে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে। আওয়ামীলীগ মুখে গণতন্ত্রের কথা বললেও, কাজে কর্মে গণতন্ত্রের লেশমাত্র নাই।’ 

ধামরাই থানা জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা সম্মেলন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

আজ মঙ্গবার দুপুরে ধামরাই শরীফভাগ ফজিলাতুন নেছা মহিলা মাদ্রসা চত্বরে দীর্ঘ ১৫ বছর পর জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য উপজেলা সাবেক চেয়ারম্যান তমিজ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশটা কাহাও ভাষনে স্বাধীন হয় নাই, দেশ স্বাধীন হয়েছে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে। আওয়ামীলীগ মুখে গনতন্ত্রর কথা বললেও , কাজে কর্মে গনতন্ত্রর লেশমাত্র নাই। দ্রব্য মূল্যের উর্ধগতিতে মানুয়ের নাভিশ্বাস উঠেছে, মন্ত্রীরা মানুষের দু:খ কষ্ট নিয়ে উপহাস করছে। তিনি আরও বলেন, দেশে দশ বছরে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে তার কোন বেকট নাই, দশ বছরে উন্নয়নের নামে দূর্নীতি করে দশ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এ সময় তিনি প্রধান মন্তীর দুবাই সফর ও তার বেয়াইয়ের দুই হাজার কোটি টাকা পাচার নিয়েও সমালোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পপাদক আবুল কালাম আজাদ, ঢাকাজেলা বিএনপির সভাপতি ডা: দেওয়ান সালাউদ্দিন বাবু প্রমখ।

সম্মেলনে ধামরাই থানা বিএনপি’র সভাপতি তমিজ উদ্দিন, শামসুল ইসলাম সাধারণ সম্মাপাদক করে কমিটি গঠন করা হয়।

(ডিসিপি/এসপি/মার্চ ২৯, ২০২২)