স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : কেশবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, প্রোগ্রাম কর্মকর্তা আব্দুস সামাদ, উপপরিদর্শক হাসান মাহমুদ, উপজেলা রেফারি সমিতির সভাপতি বজলুল করিম প্রমুখ।

আলোচনা সভার পরে বাংলাদেশ ফিজিক্যালি চ্যালেঞ্জ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় কেশবপুরের সন্তান জাহিদ হাসান ও মাহফুজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

(এসএ/এসপি/এপ্রিল ০৬, ২০২২)