মুজিব শতবর্ষে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ফরিদপুরের ৯ পরিবার
দিলীপ চন্দ, ফরিদপুর : মুজিব শতবর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুর জেলায় ৯টি থানায় গৃহহীন ও হতদরিদ্র ৯টি পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার সকাল ১১ টায় মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে ফরিদপুর জেলার ০৯ টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু হওয়ার পর থেকে অদ্যবধি ফরিদপুর জেলায় মোট ৬২৫৩ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয় এবং গৃহহীন ও হতদরিদ্র ০৯ টি পরিবার গৃহ পাচ্ছেন।
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদান সংক্রান্ত তথ্য
কোতয়ালী থানা:কোতয়ালী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৩২৮৮ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।
মধুখালী থানা: মধুখালী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১২০০ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।
বোয়ালমারী থানা: বোয়ালমারী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১৫০জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।
আলফাডাঙ্গা থানা: আলফাডাঙ্গা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১৫৫ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।
চরভদ্রাসন থানা: চরভদ্রাসন থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৩৭১ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।
সদরপুর থানা: সদরপুর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৪৬২ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।
ভাঙ্গা থানা: ভাঙ্গা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৩৬২ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।
নগরকান্দা থানা:নগরকান্দা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৭৮ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।
সালথা থানা: সালথা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১৮৭ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।
গৃহহীন ও হতদরিদ্র যাদের মনোনয়ন করা হয়েছে তাদের তালিকা
কোতয়ালী থানা: শাফিয়া বেগম (৫৫), স্বামী-মৃত নুরু শেখ, সাং-তাম্বুলখানা, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, পেশাঃ গৃহকর্মী।
মধুখালী থানা: রোকন মোল্যা (৪৫), পিতা-মৃত জয়নাল মোল্যা, সাং-মোবারকদিয়া, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর (শারীরিক প্রতিবন্ধী)।
বোয়ালমারী থানা : জামিরন বেগম (৪৫), স্বামী-আফসার শেখ, সাং-লোকনাথ, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর, পেশাঃ গৃহকর্মী।
আলফাডাঙ্গা থানা: জরিনা বেগম (৬৯), স্বামী-মৃত শাম গাজী, সাং-কুসুমদি, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর, পেশাঃ গৃহকর্মী।
চরভদ্রাসন থানা: সোনাই বিবি (৬০), স্বামী-মৃত কাদের ফকির, সাং-ইন্তাজ মোল্যার ডাঙ্গী, থানা-চরভদ্রাসন, জেলা-ফরিদপুর, পেশাঃ গৃহকর্মী।
সদরপুর থানা:প্রিয় বালা সরকার, স্বামী-মৃত কালা চাঁদ, সাং-মধু মন্ডলের ডাঙ্গী, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর। পেশাঃ শ্রমিক।
ভাঙ্গা থানা:নাজমা বেগম (৪৮), স্বামী-মৃত গোলাম রসুল খান, সাং-পাঁচকুল, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, পেশাঃ গৃহকর্মী।
নগরকান্দা থানা: ঝর্না বেগম (৪০), স্বামী-মোঃ শাহ আলম, সাং-কোদালিয়া, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর, পেশাঃ শ্রমিক।
সালথা থানা: মোসাঃ আছমা বেগম (৪০), পিতা-সোবাহান মোল্যা, সাং-ভাওয়াল, থানা-সালথা জেলা-ফরিদপুর (শারীরিক প্রতিবন্ধী)।
(ডিসি/এসপি/এপ্রিল ১০, ২০২২)
