বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাসন্তী পূজা
দিলীপ চন্দ, ফরিদপুর : প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা। গত শুক্রবার থেকে এই পূজা শুরু হয়েছিল। এবছর শহরে মাত্র দুটি স্থানে এই পূজা অনুষ্ঠিত হয় । একটি ঝিলটুলি সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে এবং অপরটি শোভারামপুরে। এরমধ্যে ঝিলটুলি সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের প্রতিমা গত সোমবার রাত্রে বিসর্জন দেয়া হয়।
পাঁচ দিনব্যাপী এ পুজোতে প্রতিদিনই পূজার্চনা ছাড়াও বিশেষ প্রার্থনা করা হয়। সোমবার রাতে শহরের বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে।
(ডিসি/এসপি/এপ্রিল ১২, ২০২২)
