ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসন চত্বর অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ নজরুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মাসুদুল হক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এর পূর্বে দেশ ও মানুষের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
(ডিসি/এসপি/এপ্রিল ১৫, ২০২২)
