খলিলপুরে কমিউনিস্ট পার্টির প্রচারপত্র বিলি ও অবস্থান কর্মসূচি
দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে শনিবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার খলিলপুর হাটে প্রচার পত্র বিলি ও দাঁড়িয়ে অবস্থান করা হয়।
কর্মসূচিতে অংশ গ্রহণ করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা কমিটির সদস্য বিল্লাল সরদার মুন্নু, আলাউদ্দিন তালুকদার, যুবনেতা শেখ মাসুদ, কৃষক নেতা আঃ রাজ্জাক ও মনিরুদ্দীন মনা প্রমুখ।
(ডিসি/এসপি/এপ্রিল ১৬, ২০২২)
