ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা উন্নয়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার সকাল ১১টা ১৫ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল প্রমূখ। মাসিক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার মাধ্যমে জেলার উন্নয়ন ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলে সভায় জানানো হয়।
(ডিসি/এসপি/এপ্রিল ১৭, ২০২২)
