দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে শহরের শেখ জামাল স্টেডিয়াম এর জিমনেসিয়ামে মঙ্গলবার বিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোসসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ ও জনগণের মঙ্গল কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

(ডিসি/এএস/এপ্রিল ১৯, ২০২২)