ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে ৮ সাধুর শহীদ দিবস বৃহস্পতিবার
দিলীপ চন্দ, ফরিদপুর : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গন এ পাক হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে আটজন সাধুকে নাম কীর্তন চলা অবস্থায় গুলি করে হত্যা করে পাকবাহিনী ।
ফরিদপুরের ইতিহাসে এটা একটা কালো দিন বলে বিবেচিত । তাদের স্মরণে শ্রীধাম শ্রীঅঙ্গন এ মহানাম সম্প্রদায়, কর্নেল তাহের স্মৃতি সংঘ, শিবাজী নিকেতন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হবে ।
কর্মসূচির মধ্যে রয়েছে শহীদের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা প্রার্থনা, ও প্রসাদ বিতরণ । অনুষ্ঠানে মহানাম সম্প্রদায় সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, কর্নেল তাহের স্মৃতি সংঘের সভাপতি আশরাফুজ্জামান তারা, শিবাজী নিকেতনের সভাপতি সাংবাদিক বিজয় পোদ্দার, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
(ডিসি/এসপি/এপ্রিল ২০, ২০২২)
