ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২০ এপ্রিল) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছাত্র তামিম সরকার (১৪) উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের জিন্নাহ সরকারের ছেলে। 

স্বজনদের বরাত দিয়ে ধানগড়া ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম এতথ্য নিশ্চিত করে জানান, তামিম তার বন্ধুদের সাথে বুধবার বিকালে ফুটবল খেলা শেষে বাড়ির অদুরে একটি পুকুরে গোসল করতে নামে। তার সঙ্গীরা গোসল করে উঠে এলেও তামিম আর উঠে আসেনি। এখবর জানাজানি হলে তার স্বজনেরা রাতে পুকুরে নেমে খোঁজা খুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই তার মরদেহ দাফন করা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

(আই/এসপি/এপ্রিল ২১, ২০২২)