‘এ দেশে কেউ আর অবৈধ ভাবে ক্ষমতায় আসতে পারবে না’
মো. সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : এদেশে কেউ আর অবৈধ ভাবে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমেই আসতে হবে। বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিক সরকারের পতন ঘটিয়ে অবৈধ ভাবে ক্ষমতায় আসতে চায়। ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের আবারো চর্চা হবে । সকলের অংশ গ্রহনের মধ্যদিয়ে সে নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। দেশী-বিদেশী কোন চক্র ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সুভাষ চন্দ্র সাহা, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ চিকিৎসকবৃন্দ, আওয়ামীলীগ নেতবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এসএএম/এএস/এপ্রিল ২৫, ২০২২)
