বোয়ালমারীতে এসডিসি'র ৪০০ দুস্থ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে চারশত দুঃস্থ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি ।
আজ বুধবার বেলা ২ টায় বোয়ালমারী সরকারি কলেজ রোডস্থ নিজস্ব কার্যালয়ে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এস, ডি, সি, এসব সামগ্রী বিতরণ করে। এস,ডি,সি পরিচালক কাজী মশিউর রহমান কচি' র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
এ-সময় উপস্থিত ছিলেন এস,ডিসি'র সিনিয়র সহকারি পরিচালক খন্দকার নজরুল ইসলাম, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, এসডিসির আঞ্চলিক ব্যবস্থাপক প্রদীপ সাহা প্রমূখ।
(কেএফ/এসপি/এপ্রিল ২৭, ২০২২)
