প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক  রহমান এর রোগ মুক্তি ও সুস্হতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নের কোনাগ্রামে। বাংলাদেশ জাতীয়তাবাদী  কৃষক দলের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নিজ বাড়িতে অনুষ্ঠান টি শুরু হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট লিয়াকত আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়েবা ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, নগকান্দা পৌর বিএনপির সভাপতি আছাদ মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, নগরকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

(পিবি/এএস/এপ্রিল ২৮, ২০২২)