নগরকান্দায় ধর্ষণের শিকার লাবনী
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দার লস্কারদিয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী ফিরোজ শেখের কিশোরী কন্যা লাবনীকে (ছদ্মনাম) প্রেমের ফাঁদে ফেলে সাকিল নামে এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সাকিল ওই একই গ্রামের মোকলেসের ছেলে।
অভিযোগে প্রকাশ, প্রতারক সাকিল শুধু লালসা চরিতার্থ করেই ক্ষ্যান্ত হয় নাই, ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করেও রাখে। ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে।
ধর্ষণের এক পর্যায় লাবনী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ধর্ষিতা অন্তঃসত্ত্বা লাবনী সাকিলকে বিয়ের জন্য চাপ দিলে সাকিল শর্ত সপেক্ষে বিয়েতে রাজি হয়। শর্তানুযায়ি গর্ভের বাচ্চা নষ্ট করে লাবনী। বাচ্চা নষ্ট করা হয়ে গেলে সাকিল শুরু করে প্রতারণা। প্রতিবেদককে ঘটনার আদ্যোপাম্ত তুলে ধরেন লাবনী। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী পরিবার বুধবার (২৭ এপ্রিল) নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেনের বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকারী সাকিল পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি।
সাকিলের পিতা মোকলেস বলেন আমরা এ বিষয়ে কিছু জানিনা, সাকিল বাড়ি থেকে পালিয়ে গেছে।ধর্ষক লম্পট সাকিলের কঠিন বিচার দাবি করেন অত্র এলাকার ভুক্তভোগীসহ এলাকাবাসী।
(পিবি/এসপি/এপ্রিল ৩০, ২০২২)
