প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়নের,৮ নং ওয়ার্ডের দফা গ্রামে গতকাল (৩০ এপ্রিল) শনিবার সন্ধ্যায় ফিরজ আলাম জুয়েল এর নিজস্ব বাসাভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহে রমজান ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকল প্রান এলাকাবাসিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা ফরিদপুর জেলা শাখার সভাপতি সোহেল মোল্লা ভাইস প্রেসিডেন্ট কে এম কাজি জাহিদ হোসেন, পুরাপাড়া ইউনিয়ন সভাপতি ও আওয়ামী লীগ কর্মী , জননেতা ফিরোজ আলম জুয়েল, পুরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের মেম্বার আনিচুর রহমান, সহ অন্যান্য ওয়ার্ডের মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

জননেতা ফিরোজ আলম জুয়েল সাক্ষাৎকারে বলেন, আমরা একটি মাস সিয়াম-সাধনা করবো, নামাজ পড়বো,তারাবি পড়বো, আল্লাহ তুমি আমাদের সকলের ইবাদত-বন্দেগী কবুল করুন।

সেই সাথে আমার পুরাপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এই মাসে যারা শহীদ হয়েছেন সকলে আত্মার শান্তি কামনা,জনগণকে সুন্দর ও সৎ ভাবে তাদের পরিবার পরিজনদের নিয়ে বসবাস করতে পারে এই দোয়া করি ।

পরিশেষে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো এবং তার পরিবারের জন্য সবার কাছে দোয়া চান।

(পিবি/এসপি/মে ০১, ২০২২)