দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরেন ন্যায় এবারে ও বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মিঠুমিয়ার উদ্দোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার শহরের আলীপুর নিজ প্রতিষ্ঠান নওয়াব আলী টাওয়ারের নিচে জেলা আওয়ামীলীগের সহ-সহপতি শামীম হকের উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

এই সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ নাছির, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলী আজগার মানিক পৌর আওয়ামীলীগের সদস্য সুমন হক, সমাজ সেবক মাহবুব জামান,, কার্যক্রমের সহযোগীতা করেন মিঠুর দুই পুত্র তালহা জুবায়ের,ফারদিন রহমান তানভির তাদের সহযোগিতা করেন, মামুন, ইরফান খান সেতু, মুরাদ দেওয়ান প্রমূখ।

এই সময় অসহায় ৫০০শত পরিবার কে ঈদ সামগ্রী হিসেবে কাপড় বিতরণ করা হয়। এতে সবাইকে সারিবদ্ধ ভাবে ঈদ সামগ্রী সংগ্রহ করতে দেখা যায়।

(ডিসি/এসপি/মে ০২, ২০২২)