ফরিদপুরে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা
দিলীপ চন্দ, ফরিদপুর : জাতীয় শ্রমিক লীগ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শহরের গোয়ালচামটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জনাব গোলাম মো: নাছিরের সভাপতিত্বে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শামীম হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম ও সাধারন সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত ফরিদপুর মটর ওয়াকার্স ইউনিয়ন ১০৫৫ এর সভাপতি জুবায়ের জাকির, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব ইমান আলী মোল্ল্যা, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জনগণের মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়।
(ডিসি/এসপি/মে ০২, ২০২২)
