প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দার ঈশরদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালীন দোকানঘর সহ বসতঘর ভাঙচুর করা হয়েছে।

জানা যায়, ঈশ্বরদী গ্রামের মাসুদ মেম্বার ও ওদুদ মেম্বারের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলেআসছিলো। মাত্র কয়েকদিন আগে সংঘর্ষেরও ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় সোমবার (৯ মে) বিকালে ওয়াদুদ মেম্বারের সমর্থিত কিছু লোক মাসুদ মেম্বারের সমর্থিত মিলন ফকিরের বাড়িতে হামলা চালায় বলে একটি সূত্র জানায়।

সংঘর্ষের খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন তাৎক্ষণিক ফোর্সসহ ঘটনাস্থলে এসে পৌঁছালে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(পিবি/এএস/মে ১০, ২০২২)