আবু নাসের হুসাইন, সালথা : আসছে ১২ই মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করার লক্ষে সালথায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বাসভবন সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

এসময় প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি শওকত হোসেন মুকুল সহ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা কৃষকলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা শ্রমিকলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

(এন/এসপি/মে ১০, ২০২২)