দিলীপ চন্দ, ফরিদপুর : গতকাল শুক্রবার সকালে তার বাসভবন ধুলদীতে হল্যান্ড চিলড্রেন হোমে বিভিন্ন ইউনিয়ন, ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা এবং সেখানে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।বিকেলে এ ফরিদপুর শহরের শেখ রাসেল ক্রীড়াচক্রে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি শামীম হককে ফুলের শুভেচ্ছা প্রদান করেন ফরিদপুরের বিভীন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যাবসায়িক প্রতিনিধিরা।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগম,সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রসুল তানিয়া, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মনিরুল হাসান মিঠু, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম নাসির সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তার সাথে কুশল বিনিময় করেন এবং আগামী দিনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

(ডিসি/এসপি/মে ১৪, ২০২২)