১৯৭১ আমরা শহীদ পরিবার এর পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি জনাব শামীম হককে শুভেচ্ছা
দিলীপ চন্দ, ফরিদপুর : আজ রবিবার সকালে (১৫ মে) ১৯৭১ আমরা শহীদ পরিবার, শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির পক্ষ থেকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জনাব শামীম হককে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাজ্জাদুল হক সাজ্জাদ ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার সভাপতি সমরকান্তি ভৌমিক, সাধারণ সম্পাদক বাদল মুন্সি, প্রদীপ মল্লিক। চরভদ্রাসন উপজেলার সভাপতি নুরুল ইসলাম মিন্টু, ফাহিম প্রামানিক (নজরুল), হাবিবুর রহমান, রেজাউল মোল্লা।
সদরপুর উপজেলার সভাপতি বাবু লক্ষন সাহা ও জেলা কমিটির সদস্য পরিতোষ সাহা গজেন, কামরুজ্জামান সুমন, অমর দাস ও অন্যান্য নেতৃবৃন্দ।
(ডিসি/এএস/মে ১৫, ২০২২)
