বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ
দিলীপ চন্দ, ফরিদপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় কোট কম্পাউন্ড এক বিক্ষোভ সমাবেশ রবিবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক জনাব সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে আওয়ামী সরকারের জুলুম ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বিএনপি'র যুগ্ম মহাসচিব সাবেক ডাকসু জিএস খাইরুল কবির খোকন, এমপি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী সরকারের জুলুম ও নির্যাতনের প্রতিবাদ জানান। তারা বলেন বর্তমান অবৈধ স্বৈরাচারী সরকার জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় সরকার ব্যাবস্থা কায়েম করেছে। কিন্তু আগামী ২০২৩ সালের সংসদ নির্বাচনে তাদের ভোট চুরির মেশিন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করতে দেয়া যাবে না। দেশে অবশ্যই ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করার জন্য তাদের বাধ্য করা হবে। তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার কারা মুক্তি ও তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার কথা বলেন এবং এই সরকারের পতন ঘটাবে বলে জানায়।
(ডিসি/এএস/মে ১৫, ২০২২)
