নগরকান্দা প্রেসক্লাবে উপজেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : নগরকান্দা প্রেসক্লাবের পক্ষ থেকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু -এর বদলি জনিত বিদায়ী সংবর্বনা অনুষ্ঠিত।
ফরিদপুর নগরকান্দা প্রেসক্লাবে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু উপস্থিতে (১৫ মে )রবিবার সন্ধ্যায় নগরকান্দা প্রেসক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের আহ্বায়ক সামচুল হুদা হুদুর সভাপতিত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সফিকুর রহমান মন্টু, বেলায়েত হোসেন লিটন, লিয়াকত আলী, নজরুল ইসলাম, শওকত আলী শরীফ, দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ প্রমুখ।
পরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ক্রেষ্ট তুলে দেন নগরকান্দা প্রেসক্লাবের সদস্যও কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, মহিদুল ইসলাম লিখন সহ সকল সদস্য বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলা করেন সায়েদুর রহমান বাবলু।
পরিশেষে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বিদায়ী বক্তব্যে বলেন, নগরকান্দার মানুষকে আমি আপন করে নিয়েছি এবং নগরকান্দায় আমি স্বস্তিতে চাকুরী করেছি তাই নগরকান্দাকে আমি কখন ও ভুলবোনা।
(পিবি/এএস/মে ১৬, ২০২২)
