আবু নাসের হুসাইন, সালথা : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবুল হক, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমুখ।

বক্তারা এসময় বলেন, বাঙ্গালী জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন বর্তমান আওয়ামী লীগ সভাপতি ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।

(এএনএইচ/এএস/মে ১৭, ২০২২)