গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
গোপালগঞ্জ প্রতিনিধি : “ভূমি অফিসে না এসে-ডিজিটাল ভূমি সেবা গ্রহন” এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন ।
৮টি স্টলের মাধ্যমে ভূমি সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল সেবা সমুহের সুবিধা ভূমি মালিকগনকে জানানোর জন্য এ সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে বলে জেলা প্রশাসক জানান।
(টিকেবি/এসপি/মে ২২, ২০২২)
