বোয়ালমারীতে নবনির্মিত বাণিজ্যিক ভবনের উদ্বোধন
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী পৌরশহরের স্টেশন রোডে অবস্থিত নবনির্মিত একটি আধুনিক বাণিজ্যিক ভবন "মেসার্স জামান টাওয়ার" এর উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বাদজুম্মা ফিতা কেটে নবনির্মিত ভবনটির উদ্ভোদন করেন বোয়ালমারী উপজেলার সন্মানিত চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া।
এ সময় জামান টাওয়ারের সত্বাধিকারী মো.জামান খন্দকার , জাতীয় শ্রমিক লীগের যুগ্মআহবায়ক ও ফরিদপুর জেলা শাখা সদস্য ও এমএম জামান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো, মমিরুজ্জামান মমিন উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ পৌর কাউন্সিলর, বাজারের ব্যবসায়ী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামেমসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমেদ।।
(কেএফ/এসপি/জুন ০৩, ২০২২)
